অস্টেলিয়া ১০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা সিডনির মিন্টোতে মানবিক উদ্যোগ : অস্ট্রেলিয়ার ‘বিগেস্ট মর্নিং টি’ এর আয়োজন অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিতে স্বেচ্ছাসেবী ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি পেলেন প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী মাসুম বিল্লাহ যানবাহন খাতের সম্ভাব্য রাজস্ব নিয়ে কিছু হিসাব:রাষ্ট্রের আয় বাড়ানোর বিকল্প পথ কি নেই? স্বাস্থ্য শিক্ষায় অবদানে ট্রাব অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত মালদ্বীপ প্রবাসী হাদিউল ইসলাম নায়িকা প্রিয় মনির ট্রাব কালচারাল অ্যাওয়ার্ড অর্জন

অধ্যাপক কামরুন নাহার হারুনের হাত ধরে ঈদের আনন্দ ছড়িয়ে দিল ‘আমরা সবাই ফাউন্ডেশন’

  • Reporter Name
  • Update Time : ০২:১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ১৩৮ Time View

সালাম মাহমুদ : “ধনী-গরীব মিললেমিশে, ঈদ করি একসাথে”—এই মানবিক প্রতিপাদ্যকে ধারণ করে আমরা সবাই ফাউন্ডেশন আয়োজন করে ‘আমরূপালি ঈদ উৎসব-২০২৬’। বুধবার (১৮ মার্চ) সকালে রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডস্থ ফাউন্ডেশনের নিজস্ব স্কুল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমরা সবাই ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্‌ফ) বাংলাদেশ সিনিয়র পরিচালক অধ্যাপক কামরুন নাহার হারুন। তিনি ছিন্নমূল শিশু ও তাদের মায়েদের হাতে ঈদ উপহার তুলে দেন। তার আন্তরিক উপস্থিতি ও স্নেহময় আচরণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। শিশুদের মুখে ফুটে ওঠে নির্মল হাসি, আর মায়েদের চোখে ধরা পড়ে আবেগঘন আনন্দের ছোঁয়া।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল টিভির চীফ নিউজ এডিটর ও মোহাম্মদপুর ক্লাবের সভাপতি মুতাসিম ফেরদৌস মামুন, সমাজ কল্যাণ সমিতি মোহাম্মদপুর-এর সভাপতি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হাসানুল হক পান্না, ঝংকার ললিতকলা একাডেমির অধ্যক্ষ ও নারায়ণগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফাতেমা বেগম। আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি মাহবুবুর রহমান লিপটন এবং প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম স্বপন।
উল্লেখ্য, আমরা সবাই ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে ছিন্নমূল শিশুদের শিক্ষা, সাংস্কৃতিক চর্চা এবং জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই আয়োজন সেই মানবিক উদ্যোগেরই একটি উজ্জ্বল উদাহরণ।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন

অধ্যাপক কামরুন নাহার হারুনের হাত ধরে ঈদের আনন্দ ছড়িয়ে দিল ‘আমরা সবাই ফাউন্ডেশন’

Update Time : ০২:১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬