অস্টেলিয়া ০৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা অস্ট্রেলিয়ার রিলায়েবল কলেজ অব নার্সিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সাংবাদিক মোহাম্মাদ আবদুল মতিন সিডনিতে অনুষ্ঠিত হলো ‘NEXT25: A Muslim Youth Summit’: ব্যাপক সাড়া চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত নিউইয়র্কে ‘চুরাশিয়ান’দের জমকালো মহামিলন ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা

ত্রয়োদশ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে সমর্থনের ঘোষণা শেরেবাংলার কেএসপি’র

  • Reporter Name
  • Update Time : ০২:৫৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৬২ Time View

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় নিতে শুরু করেছে। শেরেবাংলা এ কে ফজলুল হক প্রতিষ্ঠিত ঐতিহাসিক রাজনৈতিক দল কৃষক শ্রমিক পার্টি (কেএসপি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে পূর্ণ সমর্থন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

৮ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার কৃষক শ্রমিক পার্টি (কেএসপি)-র কেন্দ্রীয় সভাপতি সালাম মাহমুদ-এর সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আগামী নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে জামায়াত নেতৃত্বাধীন জোটকে সমর্থনের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কৃষক শ্রমিক পার্টি (কেএসপি)-র মহাসচিব ছিদ্দিকুর রহমান আজাদী এই খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, “দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা ১১ দলীয় জোটের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। খুব শীঘ্রই জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই জোটের প্রতি সমর্থন ব্যক্ত করা হবে।”

শেরেবাংলা এ কে ফজলুল হকের হাতে গড়া দল হিসেবে কৃষক শ্রমিক পার্টি (কেএসপি)-র একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এই সমর্থন ১১ দলীয় জোটের নির্বাচনী লড়াইকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে তৃণমূল পর্যায়ে কৃষক ও মেহনতী মানুষের অধিকার নিয়ে কাজ করা কেএসপি-র এই অবস্থান ভোটের মাঠে বিশেষ প্রভাব ফেলতে পারে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা

ত্রয়োদশ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে সমর্থনের ঘোষণা শেরেবাংলার কেএসপি’র

Update Time : ০২:৫৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬