অস্টেলিয়া ০৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
রিহ্যাব নির্বাচন: তাসনোভা মাহবুব সালামের নানা পরিকল্পনা ‘হৃদয়ে বাংলাদেশ’: সংলাপ, বিশ্লেষণ ও নতুন ভাবনায় অস্ট্রেলিয়া–বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন আওয়ামীলীগ এর কার্যক্রম নিষিদ্ধ করায় ১০১ সাংবাদিকের উদ্বেগ ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের নতুন ক‌মি‌টি গঠন সভাপতি সাখাওয়াত হো‌সেন বাদশা, সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান নিরাপদ সড়ক নিশ্চিতে সরকারের সঙ্গে যৌথভাবে কাজের আশ্বাস, মন্ত্রীর সাথে নিসচার প্রতিনিধি দলের সাক্ষাৎ হামদর্দের নতুন পণ্য আমরূপালি কালোজিরা ম্যাংগো বার এবং আমরূপালি সুইট ম্যাংগো বারের লঞ্চিং অনুষ্ঠিত কুয়াকাটায় হামদর্দ ও হোটেল-রেস্তোরাঁ মালিকদের সমঝোতা স্বাক্ষর টাঙ্গাইলে বিন্দুবাসিনী স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চলচ্চিত্রের নবজাগরণ: জাতীয় চলচ্চিত্র দিবস ও আমাদের স্বপ্ন শিল্পী ইমরানের গানে মাতবে সিডনি

আইপিএল শুরু ২২ মার্চ, উদ্বোধনী-ফাইনাল ইডেনে

  • Reporter Name
  • Update Time : ০৩:১৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৪৩ Time View
72

অবশেষে প্রকাশিত হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ( আইপিএল) সময়সূচি। আগামী ২২ মার্চ পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও জাকজমকপূর্ণ ফ্রাঞ্জাইজি লিগ আইপিএলের ১৮ তম আসরের। উদ্বোধনী ম্যাচের মত ফাইনালও হবে কলকাতার ইডেন গার্ডেনে। ২৫ মে পর্দা নামবে এবারের আসরের।

এখনও পর্যন্ত দুবার আইপিএলের ফাইনাল আয়োজিত হয়েছে ইডেনে। ২০১৩ ও ২০১৫ সালের পর আবারও ফাইনাল হতে যাচ্ছে কলকাতায়। এছাড়া এবারের আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারও গড়াবে ইডেনে। অন্যদুই প্লে-অফের ম্যাচ ( কোয়ালিফায়ার ২ ও এলিমিনেটর) অনুষ্ঠিত হবে গত আসরের রানার্স আপ দল সানরাইজার্স হায়দ্রাবাদের মাঠে।

এবারের আসরে ৬৫ দিনে মোট ম্যাচ হবে ৭৪ টি। উদ্বোধনী ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স মোকাবেলা করবে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর। আর আইপিএলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স ২৩ মার্চ চেন্নাইয়ের মাঠে একে অপরের মুখোমুখি হবে।

এবারের আসর আয়োজিত হবে মোট ১৩ টি স্টেডিয়ামে। ২০২২ সাল থেকে যখন আইপিএলের দল সংখ্যা বেড়ে দশটি হয়েছে, তখন থেকে দলগুলো দুটো গ্রুপে ভাগ হয়ে খেলে। যেখানে কলকাতা,বেঙ্গালুরু,রাজস্থান,চেন্নাই এবং কিংস ইলেভেন পাঞ্জাব থাকে এক গ্রুপে। অন্য গ্রুপে থাকে হায়দ্রাবাদ, দিল্লি ক্যাপিটালস,গুজরাত টাইটান্স,মুম্বাই ও লক্ষ্নৌ সুপার জায়ান্ট। নিজের গ্রুপের সবগুলো দলের সঙ্গে এবং অন্য গ্রুপের যেকোনো একটি দলের সঙ্গে দুটি করে ম্যাচ খেলে প্রতি দল। এবং বাকি দলগুলোর সঙ্গে খেলে একটি করে।

চেন্নাই এবং মুম্বাই একই গ্রুপে না থাকা সত্ত্বেও একে অপরের বিপক্ষে খেলবে দুটি করে ম্যাচ। ২৩ মে তে প্রথম ম্যাচের পর ২০ এপ্রিল আবারও মুখোমুখি হবে দুই দল।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

রিহ্যাব নির্বাচন: তাসনোভা মাহবুব সালামের নানা পরিকল্পনা

আইপিএল শুরু ২২ মার্চ, উদ্বোধনী-ফাইনাল ইডেনে

Update Time : ০৩:১৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫