অস্টেলিয়া ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
রিহ্যাব নির্বাচন: তাসনোভা মাহবুব সালামের নানা পরিকল্পনা ‘হৃদয়ে বাংলাদেশ’: সংলাপ, বিশ্লেষণ ও নতুন ভাবনায় অস্ট্রেলিয়া–বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন আওয়ামীলীগ এর কার্যক্রম নিষিদ্ধ করায় ১০১ সাংবাদিকের উদ্বেগ ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের নতুন ক‌মি‌টি গঠন সভাপতি সাখাওয়াত হো‌সেন বাদশা, সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান নিরাপদ সড়ক নিশ্চিতে সরকারের সঙ্গে যৌথভাবে কাজের আশ্বাস, মন্ত্রীর সাথে নিসচার প্রতিনিধি দলের সাক্ষাৎ হামদর্দের নতুন পণ্য আমরূপালি কালোজিরা ম্যাংগো বার এবং আমরূপালি সুইট ম্যাংগো বারের লঞ্চিং অনুষ্ঠিত কুয়াকাটায় হামদর্দ ও হোটেল-রেস্তোরাঁ মালিকদের সমঝোতা স্বাক্ষর টাঙ্গাইলে বিন্দুবাসিনী স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চলচ্চিত্রের নবজাগরণ: জাতীয় চলচ্চিত্র দিবস ও আমাদের স্বপ্ন শিল্পী ইমরানের গানে মাতবে সিডনি

মালদ্বীপে ২৭ হাজার প্রবাসীরা সংকটে যেকোন সময় ফিরতে পারে দেশে

  • Reporter Name
  • Update Time : ০৪:৪২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৩৬৫ Time View
41

আবদুল্লাহ কাদের, মালদ্বীপ প্রতিনিধি :

বায়োমেট্রিক তথ্য সম্পন্ন না করা ২৭ হাজারেরও বেশি প্রবাসীকে আগামী কয়েক মাসের মধ্যে দেশত্যাগের হুঁশিয়ারি দিয়েছে মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে—বৈধ কারণ ছাড়াই অনলাইন সিস্টেমের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন না করা প্রবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত বছরের মে মাসে ‘অপারেশন কুরাঙ্গি’ উদ্যোগের মাধ্যমে দেশজুড়ে বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম শুরু হয়। রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু ২৪ সেপ্টেম্বর ঘোষণা করেন যে এ পর্যন্ত ১ লাখ ৭৮ হাজার ৯৮২ জন প্রবাসীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে। মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রবাসী ব্যবস্থায় নিয়োগকর্তা হিসেবে ৩ হাজার ৯৪২ জন বিদেশি নিবন্ধন করেছেন। তবে এখনো ২৭ হাজার ৭২৩ জন বিদেশি তাদের বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করেননি।

উল্লেখ্য অপারেশন করাঙ্গি’ উদ্যোগের আওতায় গত বছরের মে মাসে বিদেশিদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ শুরু হয়। গত ২৪ সেপ্টেম্বর পর্যন্ত মালদ্বীপের রাষ্ট্রপতির তথ্য অনুযায়ী, মোট ১ লাখ ৭৮ হাজার ৯৮২ জন বিদেশির বায়োমেট্রিক তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে।অবৈধ বিদেশিদের শনাক্তে ইমিগ্রেশন ও পুলিশ যৌথভাবে জাতীয় পর্যায়ে অভিযান শুরু করেছে। পুলিশ জানিয়েছে, অবৈধভাবে প্রবেশ ও কর্মরত বিদেশিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

বায়োমেট্রিক সম্পন্ন করার সময়সীমা আগামী নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে জাতীয় তথ্য প্রযুক্তি কেন্দ্র (এনসিআইটি) ভবনের জব সেন্টার থেকে আগের মতোই তথ্য গ্রহণ করা যাবে।মন্ত্রণালয় সতর্ক করেছে—যারা যুক্তিসঙ্গত কারণ ছাড়াই প্রবাসী অনলাইন সিস্টেমের মাধ্যমে বায়োমেট্রিক সম্পন্ন করবেন না, তাদের বহিষ্কার করা হবে এবং অভিবাসন আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

রিহ্যাব নির্বাচন: তাসনোভা মাহবুব সালামের নানা পরিকল্পনা

মালদ্বীপে ২৭ হাজার প্রবাসীরা সংকটে যেকোন সময় ফিরতে পারে দেশে

Update Time : ০৪:৪২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫