অস্টেলিয়া ১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা সিডনির মিন্টোতে মানবিক উদ্যোগ : অস্ট্রেলিয়ার ‘বিগেস্ট মর্নিং টি’ এর আয়োজন অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিতে স্বেচ্ছাসেবী ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি পেলেন প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী মাসুম বিল্লাহ যানবাহন খাতের সম্ভাব্য রাজস্ব নিয়ে কিছু হিসাব:রাষ্ট্রের আয় বাড়ানোর বিকল্প পথ কি নেই? স্বাস্থ্য শিক্ষায় অবদানে ট্রাব অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত মালদ্বীপ প্রবাসী হাদিউল ইসলাম নায়িকা প্রিয় মনির ট্রাব কালচারাল অ্যাওয়ার্ড অর্জন

পাকিস্তানে ট্রেনে হামলা; জিম্মি ৪ শতাধিক

  • Reporter Name
  • Update Time : ০২:৩১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • ৩০৮ Time View

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি ট্রেনে হামলা চালিয়ে সেনা সদস্যসহ ১৮২ জনকে জিম্মি করেছে সন্ত্রাসীরা। উদ্ধার অভিযান বন্ধ করে সেনাবাহিনী ওই এলাকা ত্যাগ না করলে জিম্মিদের হত্যা করার হুমকি দিয়েছে তারা।

মঙ্গলবার (১১ মার্চ) সকালের দিকে সন্ত্রাসীরা ‘জাফর এক্সপ্রেস’ নামে ওই ট্রেনে গুলি ছোড়ে সেটিকে থামিয়ে ট্রেনটির নিয়ন্ত্রণ নেয়। এরপর ট্রেনটির যাত্রীদের উদ্ধার করতে অভিযান চালায় সেনাবাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ, স্থানীয় কর্তৃপক্ষ এবং রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনটির মধ্যে প্রায় ৪০০ যাত্রী ছিল। তারা একটি সুড়ঙ্গে আটকা পড়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন ট্রেনের চালক।

বেলুচিস্তানের রেলওয়ে বিভাগের একজন কর্মকর্তা জানান, বেলুচিস্তানের বোলান জেলার মুশকাফ এলাকায় ট্রেনটিতে হামলা হয়েছে। ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছেছেন। ওই এলাকাটি পাহাড়ি অঞ্চল হওয়ায় সেখানে যেতে বেগ পেতে হচ্ছে। তবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেখানে একটি উদ্ধারকারী ট্রেন যাচ্ছে। এতে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন

পাকিস্তানে ট্রেনে হামলা; জিম্মি ৪ শতাধিক

Update Time : ০২:৩১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫