অস্টেলিয়া ০১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা সিডনির মিন্টোতে মানবিক উদ্যোগ : অস্ট্রেলিয়ার ‘বিগেস্ট মর্নিং টি’ এর আয়োজন অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিতে স্বেচ্ছাসেবী ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি পেলেন প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী মাসুম বিল্লাহ যানবাহন খাতের সম্ভাব্য রাজস্ব নিয়ে কিছু হিসাব:রাষ্ট্রের আয় বাড়ানোর বিকল্প পথ কি নেই? স্বাস্থ্য শিক্ষায় অবদানে ট্রাব অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত মালদ্বীপ প্রবাসী হাদিউল ইসলাম নায়িকা প্রিয় মনির ট্রাব কালচারাল অ্যাওয়ার্ড অর্জন

পাকিস্তানি সেনা বহরে অজ্ঞাত হামলা, নিহত ১৮

  • Reporter Name
  • Update Time : ০১:৫৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৭১ Time View

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অতর্কিত হামলায় আধাসামরিক বাহিনীর ১৮ সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (১ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানায় পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা।

পুলিশের এক কর্মকর্তা জানান, সন্ত্রাসীদের হামলায় গাড়িতে থাকা ১৭ জন এবং তাদের বাঁচাতে যাওয়া আরেক সেনা প্রাণ হারান। মানগোচার শহরের কাছে রাস্তা বন্ধ করে, নিরস্ত্র ফ্রন্টিয়ার কর্পসের সেনাদের বহনকারী গাড়িতে ৭০ থেকে ৮০ জন সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায় বলে জানান তিনি।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি নিরাপত্তা বাহিনীর ১৮ সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং তাদের উচ্চ মর্যাদার জন্য প্রার্থনা করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর ধৈর্য ধারণের জন্য প্রার্থনা করেছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ১৮ সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা আরও জানান, বেলুচিস্তানে পৃথক অভিযান চালিয়ে ২৩ সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন

পাকিস্তানি সেনা বহরে অজ্ঞাত হামলা, নিহত ১৮

Update Time : ০১:৫৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫