অস্টেলিয়া ১০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা সিডনির মিন্টোতে মানবিক উদ্যোগ : অস্ট্রেলিয়ার ‘বিগেস্ট মর্নিং টি’ এর আয়োজন অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিতে স্বেচ্ছাসেবী ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি পেলেন প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী মাসুম বিল্লাহ যানবাহন খাতের সম্ভাব্য রাজস্ব নিয়ে কিছু হিসাব:রাষ্ট্রের আয় বাড়ানোর বিকল্প পথ কি নেই? স্বাস্থ্য শিক্ষায় অবদানে ট্রাব অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত মালদ্বীপ প্রবাসী হাদিউল ইসলাম নায়িকা প্রিয় মনির ট্রাব কালচারাল অ্যাওয়ার্ড অর্জন

সংস্কার কমিশনের প্রতিবেদনের আলোকে নির্বাচনের তারিখ ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ১২:৩০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • ৩০৫ Time View

ফেব্রুয়ারিতে সংস্কার কমিশনের প্রতিবেদনের ওপর ভিত্তি করে আগামী নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২৯ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আওয়ামী লীগের রাজনীতি করার বিষয়ে মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। অথচ তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। যতদিন তাদের বিচার না হবে, ততদিন পর্যন্ত তাদের কোনো কর্মকাণ্ড চালাতে দেয়া হবে না।

এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া বিভিন্ন মামলার বিষয়েও কথা বলেন প্রেস সচিব। তিনি দাবি করেন, সরকার সাংবাদিকদের বিরুদ্ধে কোনো মামলা করেনি, করেছে বিভিন্ন ভিকটিমের পরিবার। এক্ষেত্রে হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদনে ভুল তথ্য দিয়েছে। আমরা তাদের বলবো ভুল সংশোধন করতে। সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে এবং অন্যায়ভাবে কাউকে হয়রানি করা হচ্ছে না বলেও জানান তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন

সংস্কার কমিশনের প্রতিবেদনের আলোকে নির্বাচনের তারিখ ঘোষণা

Update Time : ১২:৩০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫