অস্টেলিয়া ১০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা অস্ট্রেলিয়ার রিলায়েবল কলেজ অব নার্সিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সাংবাদিক মোহাম্মাদ আবদুল মতিন সিডনিতে অনুষ্ঠিত হলো ‘NEXT25: A Muslim Youth Summit’: ব্যাপক সাড়া চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত নিউইয়র্কে ‘চুরাশিয়ান’দের জমকালো মহামিলন ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা

অস্ট্রেলিয়ান ওপেন থেকে জোকোভিচের দুঃস্বপ্নের বিদায়

  • Reporter Name
  • Update Time : ০৭:১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • ৭৩৬ Time View

কোয়ার্টার ফাইনালে প্রথম সেট হারার পরেও দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন নোভাক জোকোভিচ।তার আগে শেষ ১৬ এর ম্যাচে ইনহেলার নিয়ে খেলেও জিতেছিলেন ২৪ বার গ্রান্ড স্ল্যামজয়ী সার্বিয়ান এই কিংবদন্তি। তবে এবার আর পারলেন না। চোটের কারণে খেলা চালিয়ে যেতে পারেননি। প্রথম সেট হেরেই বরণ করে নিয়েছেন পরাজয়

আজ অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককের সেমিফাইনালে রড লেভার অ্যারেনায় আলেক্সান্দার জভেরেভের মুখোমুখি হয়েছিলেন জোকোভিচ। লড়াই চলাকালীন বাঁ পায়ের সমস্যায় ভুগছিলেন জোকোভিচ। প্রথম সেটে ১ ঘণ্টা ২১ মিনিটের লড়াইয়ে ৬–৭ (৫–৭) জেতেন জভেরেভ। আর এই হারের পরই চোটের কারণে ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন জোকোভিচ। ফলে জোকোভিচকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে যান জভেরভ।

জোকোভিচ নাম প্রত্যাহার করে নেওয়ায় দর্শকদের মাঝে দেখা দেয় তীব্র অসন্তুষ্টি। জোকোভিচকে দুয়োধ্বনিও ‍দিয়েছিলেন দর্শকরা। জোকোভিচকে দর্শকদের দুয়ো দেওয়া ভালো লাগেনি জভেরেভের। দর্শকদের উদ্দেশ্যে এই জার্মান তারকা বলেন, ‘দয়া করে চোটের কারণে কোনো খেলোয়াড় সরে দাঁড়ালে তাকে দুয়ো দেবেন না। জানি সবাই অর্থ খরচ করে টিকিট কিনেছেন এবং পাঁচ সেটের দারুণ ম্যাচ দেখতে চান সবাই। কিন্তু আপনাদের এটাও বুঝতে হবে গত ২০ বছর ধরে নোভাক জোকোভিচ টেনিসকে সর্বস্ব নিংড়ে দিয়েছেন। তিনি এই টুর্নামেন্ট তলপেটের চোট নিয়ে জিতেছেন, হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে জিতেছেন। তার এই ম্যাচে খেলা চালিয়ে যেতে না পারার অর্থ হলো, সত্যি সত্যিই ম্যাচ চালিয়ে যাওয়া তার জন্য অসম্ভব।’

কোয়ার্টার ফাইনালেও বাঁ পায়ে চোট ছিল ৩৭ বছর বয়সী জোকোভিচের।আজ সেমিফাইনালেও তাঁর বাঁ পায়ে বেশ ভালোমতো ইনজুরি টেপ মারা ছিল। কিন্তু প্রথম সেট হারের পরই বসে পড়েন জোকোভিচ।আর তাতেই ২৫ তম গ্রান্ড স্ল্যাম জয়ের অপেক্ষা বাড়ালেন টেনিসে সর্বকালের সেরাদের একজন জোকোভিচ।

Tag :
About Author Information

‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা

অস্ট্রেলিয়ান ওপেন থেকে জোকোভিচের দুঃস্বপ্নের বিদায়

Update Time : ০৭:১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫