অস্টেলিয়া ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা সিডনির মিন্টোতে মানবিক উদ্যোগ : অস্ট্রেলিয়ার ‘বিগেস্ট মর্নিং টি’ এর আয়োজন অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিতে স্বেচ্ছাসেবী ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি পেলেন প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী মাসুম বিল্লাহ যানবাহন খাতের সম্ভাব্য রাজস্ব নিয়ে কিছু হিসাব:রাষ্ট্রের আয় বাড়ানোর বিকল্প পথ কি নেই? স্বাস্থ্য শিক্ষায় অবদানে ট্রাব অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত মালদ্বীপ প্রবাসী হাদিউল ইসলাম নায়িকা প্রিয় মনির ট্রাব কালচারাল অ্যাওয়ার্ড অর্জন

ছেলেকে নিয়ে জন্মদিনের কেক কেটে আবেগপ্রবণ বুবলী

  • Reporter Name
  • Update Time : ০৩:২০:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • ৭৪৪ Time View

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলীর জন্মদিন আজ। বিশেষ এ দিনে ছিল না তেমন বর্ণিল কোনো আয়োজন। পরিবারের মানুষদের নিয়েই ঘরোয়া পরিবেশে কেক কেটেছেন তিনি।

বুধবার দুপুরে ফেসবুকে কেক কাটার ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যা দেখে বোঝা যাচ্ছে, নিজের বাসাতেই আছেন তিনি। সেখানেই সন্তান ও বাবা-মার সঙ্গে কেক কেটেছেন।

ছেলের সঙ্গে জন্মদিনের কেক কাটার ছবি প্রকাশ করে খানিকটা আবেগপ্রবণ হয়েছেন বুবলী। তিনি লিখেছেন, ‘জীবনে এর থেকে সুন্দর সময় কী আর হতে পারে! আমার বাপজান এভাবে আমাকে আগলে রাখে তাই প্রতিটি দিনই আমার জন্মদিন। আলহামদুলিল্লাহ আল্লাহ্।’

এর ঘণ্টাখানেক পর আবারও ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী। যেখানে দেখা যায় মা-ছেলের মজার খুনসুটি।

বুবলী ও বীরকে দেখে ভক্তরাও আবেগপ্রবণ হয়েছেন। অনেকেই নায়িকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ আবার শাকিব খানের খোঁজ জানতে চেয়েছেন।

তাদের প্রশ্ন, বুবলীর জন্মদিনে দেখা করেননি শাকিব? কেউ আবার লিখেছেন, এই ফ্রেমে শাকিব খান পাশে থাকলে সুন্দর লাগত।

ঢাকাতেই জন্ম এবং বেড়ে ওঠা বুবলীর। বাবা আবুল কাশেম ও মা জেসমিন আক্তারের চার সন্তানের মধ্যে তৃতীয় তিনি। পড়াশোনায় মেধাবী বুবলীর প্রথম বিদ্যাপীঠ উদয়ন স্কুল অ্যান্ড কলেজ। তিনি এইচএসসি পান করেন উত্তরা উইমেন কলেজ থেকে। সেখান থেকেই অর্থনীতিতে অনার্স শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছেন।

এরপর সংবাদ পাঠিকা থেকে ঢাকাই চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বুবলী। তার নামে দর্শক এখন প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে যায়। ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট ও আলোচিত সিনেমা উপহার দিয়েছেন তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন

ছেলেকে নিয়ে জন্মদিনের কেক কেটে আবেগপ্রবণ বুবলী

Update Time : ০৩:২০:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪