অস্টেলিয়া ০৩:২০ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
নাগরিক মঞ্চের সমাবেশে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে কৃষক শ্রমিক পার্টির সমর্থন জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অব বাংলাদেশ (জেএসএফবি)-এর ২০২৬-২৮ নির্বাচনে সভাপতি ফারুক হোসেন মজুমদার সাধারণ সম্পাদক কে এম রুবেল কালিহাতীকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই- ইঞ্জিনিয়ার আব্দুল হালিম ত্রয়োদশ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে সমর্থনের ঘোষণা শেরেবাংলার কেএসপি’র যুক্তরাষ্ট্রে মহান বিজয় দিবস উপলক্ষে জর্জিয়া বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত! ট্রাব আজীবন সম্মাননায় বশির আহমেদ, সৈয়দ আব্দুল হাদী ও জুয়েল আইচ চলচ্চিত্র নির্মাণে আবুল হোসেন মজুমদার মালদ্বীপে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেকআপের উচ্চতর প্রশিক্ষণে নেপালে মেহজাবিন সাবা শুরু হলো গুলশানে ৩ দিন ব্যাপী প্রিমিয়াম হোল্ডিং এর পিঠা উৎসব ও একক আবাসন মেলা

৩০০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন কং-রে

  • Reporter Name
  • Update Time : ০৩:৪১:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • ১৬৩ Time View
6

গেল মাসের শেষের দিকে তাইওয়ানে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী টাইফুন ‘ক্রাথন’। এবার এ অঞ্চলের দিকে ধেয়ে আসছে নতুন সুপার টাইফুন কং-রে। ৩০০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে এ টাইফুন।

বুধবার (৩০ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যমে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কং-রে এখন তাইওয়ানের দিকে ৩০০ কিলোমিটার গতিবেগে আগাচ্ছে। এর ফলে গোটা দ্বীপ লন্ডভন্ড হয়ে যেতে পারে। এর আগে এটি ফিলিপাইনে আঘাত হেনেছে। এরপর প্রলংকরী আকারে রূপ নিয়েছে।

মার্কিন নৌবাহিনীর যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, প্রায় ৩০০ কিলোমিটার বেগে এটিয়ে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে এটি একটি সুপার টাইফুনে পরিণত হয়েছে এবং তাইতুং কাউন্টিতে আঘাত করার আগে এটি আরও তীব্র হবে বলে আশা করা হচ্ছে৷

ঘূর্ণিঝড়বিষয়ক জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (জেটিডব্লিউসি) জানিয়েছে, ফিলিপাইন সাগরের ওপর দিয়ে বর্তমানে এটি উত্তর পশ্চিমে অগ্রস হচ্ছে। বুধবার এটি সুপার টাইফুনেন রূপ নিয়েছে।

এর আগে টিডব্লিউসি জানিয়েছে, বর্তমানে এটির গতিবেগ ২৪০ কিলোমিটার। এটি এখন ক্যাটাগরি-৪ মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বৃহস্পতিবার সকালে এটি তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলের কম জনবসতিপূর্ণ কাউন্টি তাইটুং এলাকায় আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

তাইওয়ানের আবহাওয়া বিভাগের কর্মকর্তা চু সেই লিন জানান, টাইফুনটি উত্তর পশ্চিমের দিকে আগানোর সঙ্গে সঙ্গে রাতের শেষের দিকে গোটা তাইওয়ানে ঝড়ের তাণ্ডব শুরু হতে পারে। মঙ্গলবার ঝড়টি যখন কাছাকাছি ছিল তখন কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ) এটি সতর্কতা জারি করেছে। বুধবার দুপুর পর্যন্ত দ্বীপের ৫০ শতাংশের বেশি কাউন্টিতে সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া পূর্বাভাবে বলা হয়েছে, এটি সরাসরি দক্ষিণ পূর্ব উপকূলে ল্যান্ডফল করবে। এরপর কিছুটা দুর্বল হতে পারে। তবে এর প্রভাবে প্রবল বৃষ্টিপাত, জলোচ্ছ্বাস এবং ভূমিধসের ঝুঁকি রয়েছে।

দেশটির আবহাওয়া বিভাগের এক কর্মকর্তা বলেন, টাইফুন আঘাত হানার সময় ৮ মিটার উচ্চতার ঠেউ দেখা দিতে পারে।

পূর্ব উপকূলের বাসিন্দাদের নিরাপদে থাকতে ও পর্যাপ্ত প্রস্তুতি নিতে সতর্ক করেছে তাইওয়ানের কর্তৃপক্ষ। এছাড়া বিভিন্ন স্থানে বিশেষ করে তাইপেতে বৃহস্পতিবার ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার ও ত্রাণকাজে সহায়তার জন্য সামরিক বাহিনী ৩৬ হাজার সেনা প্রস্তুত রেখেছে।

উল্লেখ্য, টাইফুল বলা হয় মূলত প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে তৈরি হওয়া ঘূর্ণিঝড়কে। এর প্রভাবে প্রতিবছর চীন, তাইওয়ান ফিলিপাইন ও জাপানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

নাগরিক মঞ্চের সমাবেশে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে কৃষক শ্রমিক পার্টির সমর্থন

৩০০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন কং-রে

Update Time : ০৩:৪১:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪