অস্টেলিয়া ১২:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা অস্ট্রেলিয়ার রিলায়েবল কলেজ অব নার্সিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সাংবাদিক মোহাম্মাদ আবদুল মতিন সিডনিতে অনুষ্ঠিত হলো ‘NEXT25: A Muslim Youth Summit’: ব্যাপক সাড়া চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত নিউইয়র্কে ‘চুরাশিয়ান’দের জমকালো মহামিলন ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা

ইরানে ইসরায়েলের হামলা: আলোচনায় বসছে নিরাপত্তা পরিষদ

  • Reporter Name
  • Update Time : ০৩:০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • ২৯৩ Time View

ইরানের রাজধানী তেহরানসহ খুজেস্তান ও ইল্লাম প্রদেশে ইসরায়েলের হামলার পর জাতিসংঘের সদর দফতর নিউইয়র্কে স্থায়ী কমিটির বৈঠক বসছে সোমবার।

শুক্রবার রাতভর ও শনিবার সকালে (২৫ ও ২৬ অক্টোবর) ইরানের সেনাঘাঁটি, এয়ারফোর্স বেস এবং সাবেক পারমাণবিক পরীক্ষাগারে হামলা চালায় ইসরায়েল।

এরপর শনিবারই আলজেরিয়া, চীন ও রাশিয়ার সমর্থনে স্থায়ী পরিষদের বৈঠকের আহ্বান করে জাতিসংঘের ইরান মিশন। এরই পরিপ্রেক্ষিতে সোমবার জাতিসংঘের স্থায়ী পরিষদের বৈঠক ডাকা হয়। স্থায়ী পরিষদের প্রেসিডেন্ট সুইজারল্যান্ড রোববার এ বৈঠকের আহ্বান জানায়।

জাতিসংঘে ইরানের মিশন স্থায়ী পরিষদের বৈঠকের আহ্বান করে জানায়, ইরানে ইসরায়েলের হামলা বিশ্বশান্তি ও স্থিতিশীলতার ওপর হামলা এবং সেইসঙ্গে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার জাতিসংঘের ১৫ সদস্যের স্থায়ী পরিষদের কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠান। সে চিঠির প্রেক্ষিতে সোমবার স্থায়ী পরিষদের এ বৈঠক বসছে।

১ অক্টোবর ইরান দেশটির সিনিয়র কমান্ডার ও তেহরানে অবস্থানকালে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের সেনাঘাঁটি, এয়ারফোর্স ঘাঁটি এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মোসাদ-এর ভবন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করে।
এরই পাল্টা জবাব দিতে ২৫ ও ২৬ অক্টোবর ইরানে হামলা করে ইসরায়েল।

জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ডেনন ইরানের আনীত অভিযোগ অস্বীকার করে রোববার এক বিবৃতিতে বলেন, ইরান খুব সূক্ষ্মভাবে কৌশলে আমাদের বিরুদ্ধে অসত্য অভিযোগ এনেছে।

তিনি বলেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি। আমরা আমাদের আত্মরক্ষার অধিকার রাখি। আমরা আমাদের নাগরিকদের রক্ষায় সব কিছুই করবো।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা

ইরানে ইসরায়েলের হামলা: আলোচনায় বসছে নিরাপত্তা পরিষদ

Update Time : ০৩:০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪