অস্টেলিয়া ১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা সিডনির মিন্টোতে মানবিক উদ্যোগ : অস্ট্রেলিয়ার ‘বিগেস্ট মর্নিং টি’ এর আয়োজন অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিতে স্বেচ্ছাসেবী ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি পেলেন প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী মাসুম বিল্লাহ যানবাহন খাতের সম্ভাব্য রাজস্ব নিয়ে কিছু হিসাব:রাষ্ট্রের আয় বাড়ানোর বিকল্প পথ কি নেই? স্বাস্থ্য শিক্ষায় অবদানে ট্রাব অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত মালদ্বীপ প্রবাসী হাদিউল ইসলাম নায়িকা প্রিয় মনির ট্রাব কালচারাল অ্যাওয়ার্ড অর্জন

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ সাংবাদিক নিহত

  • Reporter Name
  • Update Time : ০৩:০৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • ২২৮ Time View

দক্ষিণ লেবাননের হাসবাইয়ায় শহরের একটি হোটেলে ইসরায়েলি বিমান হামলায় ৩ জন সাংবাদিক নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৪টার দিকে একটি ভবনে এ হামলার ঘটনা ঘটে। লেবাননের বেসামরিক প্রতিরক্ষার উদ্ধৃতি দিয়ে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে দুজন ক্যামেরাম্যান এবং একজন টেকনিশিয়ান।

প্রতিবেদনে বলা হয়, সাংবাদিক এবং প্রযুক্তিবিদরা ওই হোটেলে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতের সংবাদ সংগ্রহের জন্য অবস্থান করছিলেন। ঘুমন্ত অবস্থায় তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এ হামলায় আরো বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।

লেবাননের টিভি চ্যানেল আল জাদেদ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় হামলার পর বিল্ডিংয়ের ছাদ এবং মেঝেগুলো ধ্বংসস্তূপে ঢেকে গেছে।

আল জাজিরার প্রতিবেদক বলেছে, আমরা যারা একসাথে কাজ করি সবাই প্রায় প্রতিদিনই হাসবাইয়াতে আসি। এটা খুবই গুরুতর ঘটনা। ইসরায়েল কোনো সতর্কবার্তা দেয়নি। হাসবাইয়া কোনো উচ্ছেদ আদেশের অধীনেও নেই। প্রকৃতপক্ষে, এ শহর তুলনামূলকভাবে শান্ত ছিল।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ সাংবাদিক নিহত

Update Time : ০৩:০৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪