অস্টেলিয়া ০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
রিহ্যাব নির্বাচন: তাসনোভা মাহবুব সালামের নানা পরিকল্পনা ‘হৃদয়ে বাংলাদেশ’: সংলাপ, বিশ্লেষণ ও নতুন ভাবনায় অস্ট্রেলিয়া–বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন আওয়ামীলীগ এর কার্যক্রম নিষিদ্ধ করায় ১০১ সাংবাদিকের উদ্বেগ ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের নতুন ক‌মি‌টি গঠন সভাপতি সাখাওয়াত হো‌সেন বাদশা, সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান নিরাপদ সড়ক নিশ্চিতে সরকারের সঙ্গে যৌথভাবে কাজের আশ্বাস, মন্ত্রীর সাথে নিসচার প্রতিনিধি দলের সাক্ষাৎ হামদর্দের নতুন পণ্য আমরূপালি কালোজিরা ম্যাংগো বার এবং আমরূপালি সুইট ম্যাংগো বারের লঞ্চিং অনুষ্ঠিত কুয়াকাটায় হামদর্দ ও হোটেল-রেস্তোরাঁ মালিকদের সমঝোতা স্বাক্ষর টাঙ্গাইলে বিন্দুবাসিনী স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চলচ্চিত্রের নবজাগরণ: জাতীয় চলচ্চিত্র দিবস ও আমাদের স্বপ্ন শিল্পী ইমরানের গানে মাতবে সিডনি

সচিবালয়ে ঢুকে পড়া অর্ধশতাধিক শিক্ষার্থী আটক

  • Reporter Name
  • Update Time : ১২:৪২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • ১৯১ Time View
43

এইচএসসি ও সমমান পরীক্ষায় অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা ফল বাতিল করে পুনরায় ফল তৈরি ও প্রকাশের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়া বিক্ষোভকারীদের মধ্যে অর্ধশতাধিক শিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৩টা ৫০ মিনিটে তাদের আটক করে পুলিশের দুটি প্রিজন ভ্যানে তোলা হয়।

এর আগে, দুপুর ২টা ৫০ মিনিটের দিকে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েন। পরে সেনাবাহিনী ও পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে পড়ে তারা। এইচএসসি ও সমমান পরীক্ষায় ফল পুনর্মূল্যায়ন ও ফলাফলের ত্রুটি সংশোধনের দাবিতে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা।

‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস, মুগ্ধের বাংলায়- বৈষম্যের ঠাঁই নাই, তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপস না সংগ্রাম-সংগ্রাম-সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

এদিকে আন্দোলরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

রিহ্যাব নির্বাচন: তাসনোভা মাহবুব সালামের নানা পরিকল্পনা

সচিবালয়ে ঢুকে পড়া অর্ধশতাধিক শিক্ষার্থী আটক

Update Time : ১২:৪২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪